PSL Ball Tampering Controversy: চোট্টামি যেন রক্তে মিশে! PSL-এ বল বিকৃত করতে গিয়ে ক্যামেরায় ধরা পড়ল শাহিন আফ্রিদির দল
লাহোরের ফখর জামান বল বিকৃত করার চেষ্টা করেন। ক্যামেরাতে তা ধরা পড়ে। আম্পায়ারও তা দেখে ফেলেন। সঙ্গে সঙ্গে বল নিয়ে নেওয়া হয় খেলোয়াড়দের থেকে। পরে বল বদল করা হয়। সঙ্গে শাহিনের দলকে পাঁচ রানের পেনাল্টি দেওয়া হয়।
পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের ৫ রান কাটা হল বল বিকৃত করার অভিযোগে। শাহিন শাহ আফ্রিদির দল রবিবার করাচি সিংসের বিপক্ষে মাঠে নেমেছিল। সেই ম্যাচে শেষ ওভারে হারিস রউফের বল করার কথা ছিল। করাচির তখন দরকার ১৪ রান। তবে সেই সময় লাহোরের ফখর জামান বল বিকৃত করার চেষ্টা করেন। ক্যামেরাতে তা ধরা পড়ে। আম্পায়ারও তা দেখে ফেলেন। সঙ্গে সঙ্গে বল নিয়ে নেওয়া হয় খেলোয়াড়দের থেকে। পরে বল বদল করা হয়। সঙ্গে শাহিনের দলকে পাঁচ রানের পেনাল্টি দেওয়া হয়। এদিকে বল বিকৃতি কারণে পাঁচ রান পেনাল্টি হওয়ার পরে উলটে আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখান অধিনায়ক শাহিন। আবার ম্যাচের পরে প্রেস কনফারেন্সে তিনি এমন ভাব দেখান যেন কিছুই হয়নি।
এর আগে ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছিল ওভার শুরুর আগে অধিনায়ক শাহিন এবং ফখর জামানের সাথে বোলারদের রান-আপ মার্কে কথা বলছেন হারিস রউফ। স্ট্রাইকার এন্ডে থাকা আম্পায়ার ফয়সাল আফ্রিদি তাদের সেই জটলার ওপর নজর রাখছিলেন। দেখা যায় ফখর জামান হাত দিয়ে বলের ওপর চাপ দিচ্ছেন। তখন তাঁর মুখ বিকৃত হয়ে গিয়েছিল। পরে হারিসের বলটি তুলে দেন ফখর। এই আবহে হারিসের থেকে বলটি দেখতে চান আম্পায়ার ফয়সাল আফ্রিদি। এরপর শাহিন এবং স্কোয়ারলেগ আম্পায়ার শরফুদ্দৌলার মধ্যে দীর্ঘক্ষণ কথাবার্তা হয়। দুই আম্পায়ার মিলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন যে কালান্দাররা ইচ্ছাকৃতভাবে বল বিকৃত করেছে। তাই করাচি কিংসকে পাঁচ পেনাল্টি রান দেওয়া হয়।
এই আবহে ডেভিড ওয়ার্নারের করাচি কিংসের শেষ ওভারে ১৪ রানের বদলে জয়ের জন্য ৯ রান প্রয়োজন হয়। ওভারের প্রথম বলে হারিস রউফ খুশদিল শাহকে আউট করে দেন। তবে এরপরের বলে তিনি ওয়াইড করেন। তারপরে দুটো বলে আব্বাস আফ্রিদি চার এবং ছক্কা মারেন। ম্যাচের পরে শাহিন বলেন, 'আমি এই বিষয়ে কিছুই জানি না। আমরা ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখব যে তাতে কী আছে। আমরা সেটা নিয়ে আলোচনা করব। যে পাঁচ রান আমাদের থেকে কাটা হয়েছে, তা নিয়ে আমরা কিছুই করতে পারি না।'
Source: www.hindustantimes.com


