২০২৬ সালে বক্স অফিসে ঝড় তুলল এই ৫ ছবি! এই সিনেমা ৬.৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে

বিনোদন

২০২৬-এর তিন মাস পূর্ণ হয়েছে। বছরের প্রথম তিন মাসে অনেক ছবি মুক্তি পেয়েছে। এই ছবিগুলির মধ্যে সবচেয়ে আলোচিত হল ধুরন্ধর ২। ধুরন্ধর ২ নিয়ে আলোচনার মাঝে, আসুন জেনে নেওয়া যাক এই বছরের সর্বোচ্চ উপার্জনকারী ৫টি সিনেমার নাম।

সিনেমাপ্রেমীদের জন্য ২০২৬ সালের শুরুটা দারুণ ছিল। বছরের প্রথম তিন মাসে বলিউড থেকে বেশ কয়েকটি চমৎকার ছবি মুক্তি পেয়েছে। এই ছবিগুলির মধ্যে সর্বাধিক আলোচনার কেন্দ্রবিন্দু হল ‘ধুরন্ধর ২’। ধুরন্ধর ২ কেবল দর্শকপ্রিয়তা অর্জনই করেনি, বক্স অফিসেও তা চমক রেখেছে। এই বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমাও এটি। চলুন জেনে নেই ২০২৬ সালে ভারতের শীর্ষ পাঁচটি আয় করা সিনেমা কোনগুলি-

১. ধুরন্ধর: দ্য রিভেঞ্জ

আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর ২ এখন পর্যন্ত (১ এপ্রিল, দুপুর ১২টা পর্যন্ত) ৯০৩.২২ কোটি টাকা আয় করেছে। রণবীর সিং-এর এই ছবি এ বছরের সবচেয়ে বড় হিট। ছবিটি বক্স অফিসে অনেক রেকর্ড ভেঙেছে। এতে সারা অর্জুন, অর্জুন রামপাল, রাকেশ বেদি, আর.মাধবন ও সঞ্জয় দত্ত-সহ অন্যান্য তারকারা অভিনয় করেছেন। ছবির IMDb রেটিং ৮.৬। ছবি মুক্তি পেয়েছিল ১৯ মার্চ, ২০২৬।

২. বর্ডার ২

দ্বিতীয় স্থানে রয়েছে সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ এবং আহান শেট্টির বর্ডার ২। অনুরাগ সিং পরিচালিত এই যুদ্ধের সিনমাটি ২৩ জানুয়ারি, ২০২৬-এ মুক্তি পায়। কইমই.কম অনুসারে, ছবিটি ৩৬২.৭৬ কোটি টাকা আয় করেছে। IMDb রেটিং ৬.৪।

৩. ও রোমিও

তৃতীয় স্থানে রয়েছে শাহিদ কাপুরের সিনেমা ও রোমিও। বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ছবি ১৩ ফেব্রুয়ারি মুক্তি পায়। ভারতে এটির মোট আয় ৮৩.৩৫ কোটি টাকা। IMDB রেটিং ৫.৬।


৪. মরদানি ৩

চতুর্থ স্থানে রয়েছে রানি মুখোপাধ্যায়ের ‘মরদানি ৩’। অভিরাজ মীনাওয়ালা পরিচালিত এই ছবি ৩০ জানুয়ারি মুক্তি পায়। ছবিটি ভারতের বাজার থেকে ৫২.৯৯ কোটি রুপি টাকা আয় করে। ছবির IMDb রেটিং ৬.৯।

৫. দ্য কেরাল স্টোরি ২

পঞ্চম স্থানে রয়েছে কামাখ্যা নারায়ণ সিং পরিচালিত দ্য কেরাল স্টোরি ২। ভারতের আয় ৫১.৯২ কোটি টাকা। IMDb রেটিং ৫.৩। ছবি মুক্তি পেয়েছিল ২৭ ফেব্রুয়ারি।

(ডিসক্লেইমার: এই প্রতিবেদনে বক্স অফিসের তথ্য বিভিন্ন মিডিয়া রিপোর্ট, ট্রেড অ্যানালিস্ট এবং সূত্রের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। প্রকৃত আয় উল্লেখিত অনুমানের থেকে ভিন্ন হতে পারে। হিন্দুস্তান টাইমস বাংলা এর কোনোরূর নিশ্চয়তা দেয় না।)

 

Source: www.hindustantimes.com


Related News