Attack on Pakistan Army: পাকিস্তানের সেনা ছাউনিতে ভয়াবহ ফিদায়েঁ হামলা! নিহত ১৮, চাঞ্চল্য বালোচিস্তানের মাসতুং-এ

আন্তর্জাতিক

পাকিস্তানি সেনা এই অভিযানের মাধ্যমে, বালোচিস্তানের বিভিন্ন জায়গায় বালোচ বিদ্রোহীদের তৈরি সুড়ঙ্গ ধ্বংসের চেষ্টায় রয়েছে। সেই অভিযানের মাঝেই পাকিস্তানের সেনার ওপর বড়সড় হামলা চালিয়েছে বিএলএ।

ফের একবার হামলায় কেঁপে উঠল পাকিস্তানের বালোচিস্তান। বালোচিস্তানের মাসতুংএর কনক এলাকায় পাকিস্তানের এক সেনা ছাউনিতে ভয়াবহ ফিদায়েঁ হামলার ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। প্রাথমিকভাবে হামলার দায় স্বীকার করে নিয়েছে, বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ।

বিএলএ দাবি করেছে এটি একটি ফিদায়েঁ হামলা। এই হামলার নেপথ্যে রয়েছে বিএলএর মাজিদ ব্রিগেড। জানা যাচ্ছে, গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে পাকিস্তানের সেনা ছাউনিতে হামলা চালানো হয়। এটি একটি আত্মঘাতী হামলা ছিল। গাড়ি পাকিস্তানের সেনা ছাউনিতে ঢুকতেই ভয়াবহ বিস্ফোরণ হয়। জানা যাচ্ছে, হামলার সময় ওই ছাউনিতে পাকিস্তানের কর্নেল স্থানীয় অফিসারদের একটি মিটিং চলছিল। সেই সময়ই এই হামলা হয়।

উল্লেখ্য, বালোচিস্তান এলাকা বেশ কয়েকদিন ধরে তপ্ত। এলাকায় পাকিস্তানি সেনা শুরু করেছে অপারেশন রাদ উল ফিতনা। পাকিস্তানি সেনা এই অভিযানের মাধ্যমে, বালোচিস্তানের বিভিন্ন জায়গায় বালোচ বিদ্রোহীদের তৈরি সুড়ঙ্গ ধ্বংসের চেষ্টায় রয়েছে। সেই অভিযানের মাঝেই পাকিস্তানের সেনার ওপর বড়সড় হামলা চালিয়েছে বিএলএ। গত বুধ ও বৃহস্পতিবার পাকিস্তানের সেনা অভিযান শুরু করে। শুক্রবার পাল্টা পাকিস্তানের সেনাকে টার্গেট করে ফিদায়েঁ হামলা চালায় বিএলএ।

পাকিস্তান সেনা দাবি করছে বালোচ বিদ্রোহীদের তৈরি ৭ টি সুড়ঙ্গ তারা ভেঙে দিয়েছে। বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে বলেও তারা দাবি করেছে। এদিকে, এসবের মাঝেই বালোচিস্তানের মুশাখেল এলাকায় একটি নির্মিয়মান জায়গায় বিস্ফোরণ হয়। এছাড়াও মাসতুংএ একটি ব্রিজের নিচেও বিস্ফোরণের ঘটনা ঘটে যায়।

এর আগে, বুধবার, টিটিপির এক হামলায় পাকিস্তানের ১৩ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় টিটিপির হামলার জেরে ওই পাকিস্তানি পুলিশকর্মীদের মৃত্যু হয়।

 

Source: www.hindustantimes.com


Related News