Soumya Chakrabortty: "ও পাক্কা ছোটোলোক পলিটিশিয়ান", সৌম্য চক্রবর্তীর পোস্টের ভুল ব্যাখ্যা, গায়কের সঙ্গে যোগাযোগ করতে জানা গেল সঠিক তথ্য
সারেগামাপা-র প্রতিযোগী ছিলেন সৌম্য চক্রবর্তী ৷ সেখান থেকে তাঁর জনপ্রিয়তা৷ গানের পাশাপাশি সৌম্যর screen presence ছিল নজরকাড়া৷ পরবর্তীতে তাঁর গান নিয়ে যেমন আলোচনা চলেছে তেমনই নানা ভুল কারণে বিতর্কে জড়িয়েছেন তিনি৷
কলকাতা: গায়ক সৌম্য চক্রবর্তীর একটি পোস্ট ঘিরে চলছে জোরদার আলোচনা৷ ৩ দিন আগে, বৃহস্পতিবার, সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন গায়ক৷ যেখানে তিনি লেখেন, “লোকজনের বোধোদয় এত দেরিতে হয় যে হাসি পায়! যখন শুরুতেই আমি বলেছিলাম যে ও পাক্কা ছোটোলোক পলিটিশিয়ান… মুখে একটা ভোলা ভালা, ভাজা মাছ উল্টে খাইনা এক্সপ্রেশান রেখে ঘোরে। ও আদতে কি সেটা আমরা জানি যারা একটা গোটা বছর সামনে থেকে দেখেছি। ওমা লোকজনের পাছায় আগুন লেগেগেলো …. এখন তারাই দেখি ওকে খিস্তি মারছে …!! গরীবের কথা বাসী হলে মিষ্টি হয়।” আর এই পোস্ট নিয়ে শুরু হয় নানা কাটাছেড়া৷ বিভিন্ন মানুষ কমেন্ট করতে থাকেন এবং যেখানে এক গায়ককে নিয়ে এই মন্তব্য বলে উল্লেখ করা হয়৷ নেটদুনিয়ায় শুরু হয় তোলপাড়৷
উল্লেখ্য, সৌম্য চক্রবর্তী চিরকাল খুব স্পষ্ট কথার মানুষ৷ তাঁর কথা তিনি নির্ধিদ্বায় তুলে ধরেন সোশাল মিডিয়ায়৷ তা নিয়ে বহু সময় বিতর্কেও জড়িয়েছেন তিনি৷ তবে তাতে খুব বেশি পাত্তা দেন না সৌম্য৷ এবারও তাঁর পোস্ট ঘিরে ভুল ব্যাখ্যা হয়৷ তাঁর সঙ্গে কথা না বলেই অন্য এক ব্যক্তির নাম সামনে আনা হয়েছিল, যা একেবারেই সঠিক নয়৷
সৌম্য চক্রবর্তীর এই পোস্ট ঘিরে শুরু হয় ভুল বোঝাবুঝি
অনেকেই মনে করেছিলেন যে সৌম্য এই লেখার মাধ্যমে দুর্নিবার সাহার দিকে আঙুল তুলেছেন৷ বিগ বস বাংলার ঘরে এখন বেশ চর্চায় দুর্নিবার। বিশেষ করে ফ্যামিলি উইকে তাঁর মায়ের প্রবেশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে গায়কের মা-ছেলের সম্পর্ক। আর সেই সময় সৌম্যর এই পোস্টের ফলে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে৷
এরপরই সৌম্য একটি ভিডিও শেয়ার করে বিষয়টি স্পষ্ট করে দেন৷ সেখানে তিনি সরাসরি প্রশ্ন তোলেন, “কোথায় আমার পোস্টে কোনো রিয়েলিটি শো-র কোনো পার্টিসিপেন্টের নাম লেখা আছে? আমি সত্যিই জানি না, কোথায়? তোমাদেরকে ডিসাইড করার অথরিটি কে দিল যে আমি কাকে কী বলছি না বলছি?” তিনি জানান যে এই ঘটনাটা সম্পূর্ণ অন্যই একটা বিষয় নিয়ে, অন্য এক ব্যক্তিকে নিয়ে৷
প্রাথমিকভাবে এই খবর পরিবেশিত হয়েছিল, সেই তথ্য তাঁর সঙ্গে কথা না বলে প্রকাশিত হয়৷ পরে নিজের সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন গায়ক৷ এরপর গায়কের সঙ্গে যোগাযোগ করে News18 বাংলা৷ সেখানে বিষয়টি স্পষ্ট করেন সৌম্য৷ তিনি বলেন যে এভাবে সোশাল মিডিয়া ট্রায়েলের মুখে পড়ে শুধু তাঁর নয়, তাঁর গোটা পরিবারের সম্মানহানি হচ্ছে৷ যা একেবারে অনাভিপ্রেত৷ সৌম্য শুধুমাত্র নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান এবং কখনও কাউকে নিয়ে নিন্দা করা তাঁর উদ্দেশ্য নয়৷
সারাগামাপা-এর চ্যাম্পিয়ান সৌম্য চক্রবর্তী৷ এই শোয়ের পর থেকে তিনি যথেষ্ট জনপ্রিয়তা পান৷ যদিও বারবার তিনি বিতর্কে জড়িয়েছেন কিন্তু সেই বিতর্ক কাটিয়ে, নিজের গুণে বারবার সকলের মনে জায়গা করে নেন তিনি৷
Source: bengali.news18.com


