ঋষিকেশে হাইওয়েতে ১০০ মিটার নিচু খাদে যাত্রীবাহী বাস...! কমপক্ষে ৫ যাত্রীর মৃত্যু, আহত ২০

হোম

Rishikesh Bus Accident: ভয়াবহ বাস দুর্ঘটনা ঋষিকেশে! ঋষিকেশে যাত্রীবাহী উল্টে খাদে! ৩৫ যাত্রীর মধ্যে ৫ জনের মৃত্যু, আশঙ্কাজনক বহু...!

ঋষিকেশ: আজ, মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় মহাসড়কের গুলারের কাছে একটি ব্রিজের প্রায় ১০০ মিটার নীচের খাদে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে গুলার বাজারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মোট পাঁচজন নিহত হয়েছেন।
শ্রীনগরগামী বাসে দুর্ঘটনা:
দুর্ঘটনাগ্রস্ত বাসটি ঋষিকেশ থেকে শ্রীনগর যাচ্ছিল বলে জানা গিয়েছে। বাসে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে এসডিআরএফ-এর ব্যাসি ও ধলওয়ালা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ২০ জন আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।

পুলিশের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকালে ডায়াল ১১২-এর মাধ্যমে তারা দুর্ঘটনার খবর পান। জানা যায়, UK09PA9779 নম্বরের বাসটি গুলারের কাছে একটি খাদে পড়ে গিয়েছে। খবর পেয়ে মুনি কি রেতি থানার পুলিশ গুলার, শিবপুরী এবং ব্যাসি ফাঁড়ির সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায়। দুর্ঘটনার ভয়াবহতা বিবেচনা করে এসডিআরএফ, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স দলকেও ঘটনাস্থলে ডাকা হয়। পুলিশ ও এসডিআরএফ কর্মীরা খাদে নেমে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ শুরু করেন। বাসটি ব্রিজ থেকে প্রায় ১০০ মিটার নীচে একটি ঝোরায় পড়ে যায়।

সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুমড়ে মুচড়ে গিয়েছে বেশ খানিকটা অংশ। দুর্ঘটনার পর যাত্রীদের উদ্ধারের জন্য পুলিশ ও এসডিআরএফ দলকে খাদে নামতে হয়। এখনও পর্যন্ত প্রায় ২০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে নিকটস্থ হাসপাতালগুলিতে। ব্যাসি ও ধলওয়ালা ফাঁড়ির এসডিআরএফ দলগুলো ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে। পুলিশ ও এসডিআরএফ-এর পাশাপাশি দমকল কর্মীরাও কাজ করছেন।

 

Source: bengali.news18.com


Related News