সিরিজ জয়, রেকর্ডের পর নিউজিল্যান্ডের মাটিতে বড় শাস্তি ভারতীয় দলের, ফাইন হল ম্যাচ ফি-র ৩৫%

ক্রীড়া

নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে স্লো ওভার-রেটের কারণে ভারতকে তাদের ম্যাচ ফি-র ৩৫ শতাংশ জরিমানা করেছে৷

মাউন্ট মাউঙ্গানুই : প্রথমে টি টোয়েন্টি সিরিজ তারপর ওডিআই দুটিই নিউজিল্যান্ডের মাটিতে জিতেছে টিম ইন্ডিয়া৷ এই সিরিজগুলি জিতে ভারত একাধিক রেকর্ডও তৈরি করেছে কিন্তু এরপরেও শাস্তি পেল দল৷  ১৫ নভেম্বর মাউন্ট মাউঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে ধীরগতির ওভার-রেট বজায় রাখার দায়ে ভারতীয় দলকে তাদের ম্যাচ ফি-র ৩৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সময় ছাড়ের বিষয়টি ভাবনা চিন্তায় আনার  পরও, ভারতীয় দল নির্ধারিত ওভার-রেটের চেয়ে সাত ওভার পিছিয়ে ছিল।
খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য আইসিসি আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে, নির্ধারিত সময়ের মধ্যে যে কটি ওভার কম বল করা হয়েছে, তার প্রতিটির জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি-র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে এটি নিয়ম মানলে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত জরিমানার আওতায় ফেলা যায়।
ভারতের ওয়ানডে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক শ্রেয়স আইয়ার ম্যাচ রেফারি রঞ্জন মাধুগুলের দেওয়া এই শাস্তি মেনে নিয়েছেন, যার ফলে অফিসিয়াল শুনানির আর প্রয়োজন পড়েনি।

ভারত সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে জয়লাভের মাধ্যমে সিরিজটি শেষ করল। ম্যাচটি ছিল কম রানের। শুরুতে কিছুটা নড়বড়ে অবস্থায় পড়লেও, মিডল অর্ডার ব্যাটাররা দলের হাল ধরেন; ঈশান কিষাণ ও অক্ষর প্যাটেল প্রত্যেকে ৪৬ রান করে অবদান রাখেন, যার ফলে ভারত ২০৯ রানের সংগ্রহে পৌঁছাতে সক্ষম হয়।

ভারতীয় বোলাররা নিউজিল্যান্ডের ইনিংসে একের পর এক আঘাত হানেন। পেসারদের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তারা নিউজিল্যান্ডকে ১৮৭ রানে অলআউট করে দেয়, যার ফলে ভারত ২২ রানের জয় পায় এবং ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়।

 

Source: bengali.news18.com


Related News