Sourav Ganguly : 'সানা হলেও একই কাজ করতাম', বিগ বসে নন্দিনী বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ

ক্রীড়া

Sourav Ganguly : বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে এসে বিভিন্ন বিষয় নিয়ে মুখ খুলেছেন নন্দিনী। তাতে সৌরভের প্রসঙ্গও ছিল। নন্দিনীর কথার জবাব এবার দিলেন মহারাজ।

কলকাতা : দাদাগিরি-র পর বিগ বসের সঞ্চালনাতেও ছক্কা হাঁকিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সঞ্চালনা নিয়ে শুরুর দিকে প্রশ্ন উঠেছিল। তবে যত সময় গড়িয়েছে, সৌরভ বুঝিয়ে দিয়েছেন, পুরনো চাল আসলে ভাতে বাড়ে। একের পর এক বিতর্ক সামলেছেন মহারাজ। দক্ষতার সঙ্গে সামলেছেন বিগ বস প্রতিযোগীদের একের পর এক বাউন্সার। কেমন সেই অভিজ্ঞতা!
প্রশ্ন : বিগ বসের সঞ্চালক হিসেবে নতুন ইনিংস। অভিজ্ঞতা কেমন?
সৌরভ : দুটো জিনিসই কঠিন। ক্রিকেট ছোটবেলা থেকে খেলেছি। ক্রিকেটে সেঞ্চুরি করলে সফল বলা হয়। কিন্তু টেলিভিশনে ভালো করলেও মানুষের পছন্দ হওয়ার উপর অনেক কিছু নির্ভর করে। বিগ বসের প্রথম সাত দিন কিছুই বুঝিনি। ঝগড়াঝাঁটি, মারপিট দেখে ভাবতাম, এসব কী হচ্ছে! তবে এখন সব শিখে গিয়েছি। প্রত্যেকটা দিন শো দেখতে হয়। না দেখলে এই শো চালানো যাবে না।

প্রশ্ন : বিগ বসের মঞ্চে আপনাকে অনেক বেশি সফট সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে। প্রতিযোগীদের বকাঝকা করলেও তাঁদের সঙ্গে আদর করে কথা বলেন। প্রতিযোগীরা আবার আপনাকে পাল্টা কথাও শুনিয়েছেন।
সৌরভ : কোনও অসুবিধা নেই। ঠিকই আছে। প্রতিযোগীদেরও মতামত রয়েছে। তাদেরও দাদার বকুনির উত্তরে কথা বলতে হয়। সানাকেও বকলে ও উত্তর দেয়। সেটাই এখানেও হয়।

প্রশ্ন : বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে নন্দিনী আপনার বিরুদ্ধে মুখ খুলেছেন। কী বলবেন?
সৌরভ : আমি শুনিনি নন্দিনী কী বলেছে! তবে এটুকু বলতে পারি, কেউ যদি মারধর করে তাহলে আমি অবশ্যই তার প্রতিবাদ করব। আমার মেয়ে করলেও বলব। আমি জানি না ও কী বলেছে! তবে বিগ বস ওকে বাড়িতে ফেরার দ্বিতীয় সুযোগ দিয়েছিল। সেই সুযোগ পেয়ে ও সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। মারধর করেছিল। তাই বিগ বস ওকে বের করে দিয়েছে।

প্রশ্ন : বিগ বসের শো কি স্ক্রিপ্টেড?
সৌরভ : কী করে এটা বলা হয় জানি না! যারা পারফর্ম করছে, তারা কী করছে সেটা তারাই জানবে। তাদের পারফরম্যান্স দেখেই আমি পরিচালনা করি। কোনও স্ক্রিপ্ট নেই।

 

Source: bengali.news18.com


Related News