bengali.news18.com
ক্রিকেটের মাঠ থেকে টেলিভিশনের পর্দা—দুই জায়গাতেই নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিগ বস বাংলার পর এবার ফের বাংলা নন-ফিকশন শোয়ের সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে মহারাজকে। খুব শীঘ্রই স্টার জলসার পর্দায় আসতে চলেছে নতুন অনুষ্ঠান ‘খেলো বাংলা খেলো’।
ঈরণ রায় বর্মন, কলকাতা: বিগ বস বাংলার প্রথম ফাইনালিস্ট হলেন, জিতু কমল। টাস্কে জিতে গিয়ে তিনি পেয়ে গেলেন, ‘টিকিট টু ফিনালে’ (Ticket To Finale)। বিগ বস তাঁর ঘরে একাধিক টাস্ক দিয়েছিলেন। শেষ পর্যন্ত টাস্কে জিতে, সম্মুখ সমরে গিয়েছিলেন সৌরভ দাস এবং জিতু কমল। তাঁদের টাস্ক ছিল, একটি রিক্সায় দু’জনকেই বসে থাকতে হবে। দিন থেকে রাত হয়ে গেলেও, খিদে-ঘুমের জন্যও নামা যাবে না রিক্সা থেকে, এটাই ছিল টাস্ক। আর এই টাস্কেই জিতে গেলেন জিতু। তিনি সরাসরি চলে গেলেন বিগ বসের ফাইনাল এপিসোডে। অর্থাৎ তিনি হয়ে গেলেন বিগ বসের একজন ফাইনালিস্ট।
প্রশ্ন: বিগ বসে নন্দিনী-রাজবীরের সম্পর্ক কিংবা জিতু-সৃজলারের রসায়ন—এই সমীকরণগুলো নিয়ে কি মনে হয় আপনার?
সৌরভ: এখনই কিছু বলা মুশকিল। শো শেষ হলে বোঝা যাবে। সম্পর্কগুলো কতটা জেনুইন, নাকি শুধু বিগ বসের বাড়ির পরিবেশের জন্য তৈরি হয়েছে, সেটা পরে বোঝা যাবে। রাজবীরের ক্ষেত্রেও বুঝব, ও মুম্বইয়ে যায়, নাকি জোকায় আসে! মানুষ একসঙ্গে থাকলে সম্পর্ক তৈরি হয়। ভালো-মন্দ সবকিছু নিয়েই জীবন কাটাতে হয়। কঠিন লড়াইয়ের মধ্যে থাকতে হয় প্রতিযোগীদের। ফোন নেই ঘড়ি নেই কখন কি হচ্ছে কিছু জানার উপায় নেই। শুধু অ্যালার্ম শুনে উঠতে হয় লাইট নিভলে ঘুমাতে হয়।। এই কঠিন পরিস্থিতিতে অনেক কিছুই হয়। মানুষ থাকতে থাকতে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সেখান থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে আসার পর সেই সম্পর্কের কী হয়, সেটাই দেখার।
প্রশ্ন: আপনার চোখে এবারের বিগ বসের সম্ভাব্য চ্যাম্পিয়ন কে?
সৌরভ: দর্শক ঠিক করবেন। দর্শকের ভোটেই সব হবে। সৃজলা ভালো খেলছে, অন্য ধাঁচে খেলছে। দুর্নিবার, জিতু, সৌরভ, রাজবীর—সবাই ভালো খেলছে। নন্দিনী বেরিয়ে যাওয়ার পর রাজবীরও অনেক শান্ত হয়েছে।
প্রশ্ন: রাজবীর কি আপনার বেশি পছন্দের?
সৌরভ: আমার কাছে সবাই ফেভারিট। সোশ্যাল মিডিয়ায় দেখেছি, যেদিন রাজবীরকে ভালো বলি, সেদিন লোকে প্রশ্ন তোলে। আবার জিতুকে যখন ভালো বলি, তখনও প্রশ্ন করে। আমি বুঝতে পারি, সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকের নিজস্ব সমর্থক রয়েছে।
প্রশ্ন: প্রতিযোগীদের সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক কেমন?
সৌরভ: জিতুকে চিনি, সৌরভকে চিনি। রাজবীরের সঙ্গে আলাপ হয়েছে। মনামিকে চিনি। সবাই ভালো খেলছে। প্রত্যেকের নিজস্ব একটা খেলার ধরন আছে।
প্রশ্ন: বিগ বসের সাফল্যের রহস্য কী? এত বড় মঞ্চে সঞ্চালক হিসেবে নিজেকে কীভাবে তৈরি করছেন?
সৌরভ: যখন খেলেছি, তখন রান করার চেষ্টা করতাম। যখন ক্যাপ্টেন হয়েছি, তখন দলকে জেতানোর চেষ্টা করেছি। দাদাগিরি করার সময়ও সেটাই করেছি। এখানেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। কোনও রকেট সায়েন্স নেই। বিষয়টাকে বোঝার জন্য সময় দিতে হবে এবং নিজের একটা সিদ্ধান্ত নিতে হবে।
প্রশ্ন: বিগ বসের কণ্ঠস্বর কেমন লাগে?
সৌরভ: বিগ বসের গলা দারুণ!
প্রশ্ন: সলমন খানের বিগ বসের সঙ্গে বাংলা বিগ বসের তুলনা হচ্ছে। কীভাবে দেখছেন?
সৌরভ: আমি শুনেছি, তামিল এবং বাংলা বিগ বস সবচেয়ে বেশি দর্শক দেখেছেন। এটা আমার সবথেকে ভালো লেগেছে।
Source: bengali.news18.com


