Sreenanda Shankar: বাবা আনন্দ শঙ্করের স্মরণ দুবাইয়ের মাটিতে নৃত্য পরিবেশন শ্রীনন্দা শঙ্করের

বিনোদন

শ্রীনন্দা শঙ্কর প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বাবার স্মৃতিচারণ করেন। একটি প্রতিবেদনে বাবার সঙ্গে শৈশবের ছবি ভাগ করে তিনি লিখেছিলেন, "বাবার বিকল্প কেউ হয় না।

দুবাই: সম্প্রতি দুবাই ক্রিক পার্কের ‘আল আজিয়াল থিয়েটার’-এ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিখ্যাত ‘শঙ্কর ঘরানা’-র আনন্দ শঙ্কর ও তনুশ্রী শঙ্করের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে দুবাইতে বসবাসরত তাঁদের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। অনুষ্ঠানটিতে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন তাঁদের কন্যা শ্রীনন্দা শঙ্কর, যিনি বর্তমানে শঙ্কর ঘরানার ঐতিহ্যকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
শিশু দিবস উপলক্ষ্যে এই অনুষ্ঠানে মঞ্চস্থ হয়েছিল ‘ফিনিক্স’ (Phoenix) নামের একটি মিউজিক্যাল ব্যালে। এতে কঠিন সময়ে বিশ্বজনীন মাতৃত্বের আখ্যান এবং সামাজিক, প্রথাগত ও পৌরাণিক বিধিনিষেধ থেকে নারীর মুক্তির গল্প ফুটে উঠল।

অনুষ্ঠানটির পরিকল্পনা করেছিলেন এষা সেনগুপ্ত, নৃত্য পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন সোমদত্তা দে মুখোপাধ্যায়। এর সঙ্গীত পরিচালনা করেছিলেন কলকাতার জনপ্রিয় সঙ্গীত পরিচালক অমিত চট্টোপাধ্যায় এবং অত্যন্ত অর্থবহ চিত্রনাট্যটি লিখেছেন পনেরো বছর বয়সী ঋষান সেনগুপ্ত।

দুবাইয়ের মাটিতে আনন্দ শঙ্করকে স্মরণ

সন্ধ্যাটির সমাপ্তি ঘটল একটি স্মৃতিমেদুর সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে, যেখানে কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী ইক্ষিতা মুখোপাধ্যায় বাংলা ও হিন্দি গান পরিবেশন করেন। উদ্বোধনী নৃত্য পরিবেশনায় “মিসিং ইউ” তে নৃত্য পরিবেশন করেন শ্রীনন্দা শঙ্কর,আনন্দ শঙ্করের কম্পোজিশনে নৃত্য পরিবেশিত হয়, ছিল আনন্দ শঙ্করের “আ মিউজিকাল ডিসকভারি অফ ইন্ডিয়া”-তে নৃত্য পরিবেশনাও। এই উদ্যোগ নিয়ে এষা সেনগুপ্ত ও সোমদত্তা দে মুখোপাধ্যায় জানান, ” বেশ কিছু বছর ধরে দুবাইয়ের মাটিতে আমরা বাংলা তথা ভারতীয় সংস্কৃতির চর্চা চালিয়ে যাচ্ছি আমাদের মতো করে।”

 

Source: bengali.news18.com


Related News