Tamannaah: তাঁর দুধ সাদা শরীর নিয়ে এত আলোচনা! সৌন্দর্য আসলে কী? প্রশ্ন তামান্নার, সদগুরুর উত্তর চমকে দেবে

বিনোদন

সদগুরুর সঙ্গে আলাপচারিতায়, তামান্না ভাটিয়া সৌন্দর্যের ধারণা নিয়ে প্রশ্ন তোলেন। আজ কি রাত নায়িকার প্রশ্ন সৌন্দর্য কি উত্তরাধিকারসূত্রে পাওয়া নাকি….

ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম সুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। কেরিয়ারের শুরু থেকেই তাঁর রূপ ও ফর্সা গায়ের রঙের জন্য যেমন প্রশংসিত হয়েছেন, তেমনই বহুবার ‘মিল্কি বিউটি’ তকমা বা অভিনেতা অন্নু কাপুরের মতো ব্যক্তিত্বের আপত্তিকর মন্তব্যের মুখেও পড়তে হয়েছে তাঁকে। সম্প্রতি আধ্যাত্মিক গুরু জগ্গি বাসুদেব অর্থাৎ সদ্‌গুরু-র সঙ্গে এক বিশেষ আলোচনায় ‘সৌন্দর্যের প্রকৃত অর্থ’ কী, তা নিয়েই প্রশ্ন তুললেন তামান্না।

সৌন্দর্য জন্মগত নাকি নিজেদের তৈরি? সদ্‌গুরুকে কী প্রশ্ন করলেন তামান্না?

সদ্‌গুরুর সঙ্গে কথোপকথনে তামান্না জানতে চান, জীবনের শেষ প্রান্তে পৌঁছে একজন মানুষকে কেমন দেখতে লাগে, তা কি জন্মসূত্রে পাওয়া নাকি মানুষ নিজেই তা তৈরি করে?

তামান্না বলেন, ‘আমি যখন মানুষের সঙ্গে দেখা করি, তাঁরা আমার দিকে তাকান এবং ভাবেন আমি সুন্দর। জীবনের শেষে আমাদের দেখতে কেমন হয়, সেটা কি আমাদের আগে থেকেই দেওয়া থাকে নাকি আমরাই তা তৈরি করি?’

জবাবে সদ্‌গুরু জানান, জিনগত কারণে কারোর নাক বা চিবুকের গঠন ভালো হতে পারে ঠিকই, তবে সেটাই শেষ কথা নয়। তাঁর মতে, ‘এটা কিছুটা দিক নির্ধারণ করে ঠিকই, কিন্তু বাকিটা নির্ভর করে একজন মানুষ নিজেকে কীভাবে গড়ে তুলছেন তার ওপর। কারণ আপনার নাক বা চিবুক যেমনই হোক না কেন, একটা হাসিখুশি বা আনন্দময় মুখ সবসময়ই সুন্দর। তাই না? আর সেটা আমরা সবাই করতে পারি। দেখুন, আমিও তো এই লম্বা দাড়ি নিয়েই ম্যানেজ করে নিচ্ছি!’

সদ্‌গুরুর এই রসিকতার পর তামান্না জোর দিয়ে বলেন যে সদ্‌গুরু নিজেও ভীষণ সুন্দর, যা শুনে হেসে ফেলেন আধ্যাত্মিক গুরু।

‘মিল্কি বিউটি’ তকমা ও অন্নু কাপুরের কুরুচিকর মন্তব্য নিয়ে তামান্নার জবাব:

নিজের রূপ ও শারীরিক গঠন নিয়ে বারবার চর্চার মুখে পড়ে আগেও একাধিকবার কড়া ও পরিণত জবাব দিয়েছেন তামান্না ভাটিয়া।

২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে এক সাধ্বীর চরিত্রে অভিনয় করেছিলেন তামান্না। সে সময় এক সাংবাদিক তাঁকে ‘মিল্কি বিউটি’ বলে উল্লেখ করলে তামান্না পালটা প্রশ্ন ছুড়ে দেন, ‘আপনি মিল্কি বিউটি বলছেন, কিন্তু একজন মিল্কি বিউটিকে দেখে কেন আপনার মনে হচ্ছে যে সে ‘শিব শক্তি’ হতে পারবে না? আপনার প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে।’ তিনি আরও বলেন, নারীদের গ্ল্যামার উদযাপন করা উচিত, কারণ নিজেরা নিজেদের সম্মান না করলে অন্য কেউ সম্মান করবে না।

‘ভিক্টিম মোড’-এ থাকতে নারাজ: গত এপ্রিল মাসে রূপের কারণে অভিনেত্রী হিসেবে সীমাবদ্ধ হয়ে পড়ছেন কি না— এমন প্রশ্নের জবাবে তামান্না সাফ জানান, 'আমি ভিক্টিম মোডে গিয়ে এটা বলতে পছন্দ করি না যে আমি খুব সুন্দর বলে সুযোগ পাচ্ছি না। এটা আমার কাছে খুব অদ্ভুত শোনায়।'

অন্নু কাপুরের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে: গত বছর অক্টোবরে শুভঙ্কর মিশ্রার ইউটিউব চ্যানেলে ‘আজ কি রাত’ গানের প্রসঙ্গে তামান্নার শরীরকে ‘দুধিয়া বদন’ (দুধের মতো ফর্সা শরীর) বলে চরম সমালোচিত হন অন্নু কাপুর। সেই মাসেই এক অনুষ্ঠানে লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য প্রসঙ্গে তামান্না বলেন, সৃজনশীল মানুষ হিসেবে কোন কথাটা গ্রহণ করতে হবে আর কোনটা ফিল্টার করে বাদ দিতে হবে তা বোঝা জরুরি— নাহলে জীবনে এগোনো সম্ভব নয়।

তামান্নার আসন্ন কাজের তালিকা:

শেষবার তামান্না ভাটিয়াকে দেখা গিয়েছে ‘দ্য ভ্যান: ফোর্স অফ দ্য ফরেস্ট’ ছবিতে। আগামীতে তাঁর ঝুলিতে রয়েছে একগুচ্ছ বড় প্রজেক্ট— যার মধ্যে উল্লেখযোগ্য ‘রাগিণী ৩’, ‘রেঞ্জার্স’, ‘পুরুষন’, ‘আইপিএস মারিয়া’ এবং ‘ভি শান্তারাম।

 

Source: www.hindustantimes.com


Related News