Jensen Huang: পদত্যাগের ১১ দিনেই ‘কামব্যাক’! NVIDIA-র সিইও হিসেবে ফিরলেন জেনসেন হুয়াং, চিনা গুপ্তচরের সঙ্গে পরকীয়ার অভিযোগ, নিন্দের ঝড়...কে ফিরিয়ে আনল জেনসেনকে?
Jensen Huang: চিনের গুপ্তচরবৃত্তি কাণ্ডে পদত্যাগের পর ফের NVIDIA-র CEO পদে ফিরলেন জেনসেন হুয়াং। সংস্থার পরিচালন পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্তে মিলল পুনর্বহালের ছাড়পত্র।
পদত্যাগের কিছুদিনের মধ্যেই NVIDIA-র কর্তা হয়ে ফের ফিরে এলেন জেনসন হুয়াং৷ চিনা গুপ্তচর মহিলার সঙ্গে তাঁর প্রেম-সহ একাধিক সম্পর্কের অভিযোগ সামনে আসার পর থেকেই তোলপাড় পড়ে যায় বিশ্বজুড়ে৷ এরপরেই NVIDIA-র সিইও-র পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জেনসন৷ দুঅ্সযাপ্তাহেরও কম সময়ের মধ্যে ফের NVIDIA-র প্রেসিডেন্ট, চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) এবং বোর্ড ডিরেক্টর পদে ফিরিয়ে আনা হল সংস্থার প্রধান জেনসেন হুয়াংকে। সোমবার সংস্থার পরিচালন পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্তে এই প্রত্যাবর্তন নিশ্চিত করা হয়েছে।
সংস্থার বোর্ড জানিয়েছে, হুয়াংয়ের সঙ্গে একাধিক দফায় আলোচনা ও বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই বৈঠকগুলিতে তাঁর স্বচ্ছতা, বক্তব্যের স্পষ্টতা এবং বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থার নেতৃত্ব দেওয়ার সক্ষমতা খতিয়ে দেখা হয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মার্কিন সরকারের উচ্চপর্যায়ের আধিকারিকদের মতামতও নিয়েছে পরিচালন পর্ষদ।
NVIDIA-র নেতৃত্বে হুয়াংয়ের প্রত্যাবর্তনে সিলমোহর বোর্ডের
এক বিবৃতিতে NVIDIA জানিয়েছে, সংস্থার নেতৃত্ব দেওয়ার জন্য জেনসেন হুয়াংই যে সঠিক ব্যক্তি, সে বিষয়ে পরিচালন পর্ষদ নিশ্চিত। তাঁর প্রত্যাবর্তন সংস্থার শেয়ারহোল্ডার, কর্মী, সহযোগী সংস্থা এবং গ্রাহকদের স্বার্থেই হবে বলে মনে করছে বোর্ড।
বোর্ডের চেয়ারম্যান হার্ভে সি জোনস বলেন, “পরিচালন পর্ষদ মনে করে, NVIDIA-র নেতৃত্ব দেওয়ার জন্য জেনসেনই সঠিক ব্যক্তি। তাঁর পুনর্বহাল সংস্থার শেয়ারহোল্ডার, কর্মী, সহযোগী এবং গ্রাহকদের স্বার্থে সেরা সিদ্ধান্ত।”
হুয়াংয়ের নেতৃত্বের উপর বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান জোনস। তিনি আরও বলেন, হুয়াংয়ের সঙ্গে ফের কাজ শুরু করার জন্য তাঁরা অপেক্ষা করছেন।
একইসঙ্গে অন্তর্বর্তীকালীন CEO হিসেবে দায়িত্ব সামলানোর জন্য কোয়েলেট ক্রেসকে ধন্যবাদ জানিয়েছে পরিচালন পর্ষদ। তবে তিনি আগের মতোই NVIDIA-র চিফ ফিনান্সিয়াল অফিসার (CFO) পদে দায়িত্ব পালন করবেন। সংস্থার বোর্ড চেয়ারম্যান হিসেবে বহাল থাকছেন হার্ভে জোনসও।
আমেরিকার সরকারের মতামতও বিবেচনায়
জেনসেন হুয়াংকে ফের CEO পদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ার আগে মার্কিন সরকারের উচ্চপর্যায়ের আধিকারিকদের কাছ থেকেও মতামত নিয়েছিল NVIDIA-র পরিচালন পর্ষদ। সেই মতামতের ভিত্তিতে বোর্ডের দাবি, হুয়াংয়ের প্রত্যাবর্তনে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনও ঝুঁকি তৈরি হবে না বলে তারা নিশ্চিত।
হুয়াংয়ের সঙ্গে একাধিক বৈঠক ও আলোচনার পর সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর স্বচ্ছতা এবং নেতৃত্ব দেওয়ার দক্ষতা নিয়ে সন্তুষ্ট বলেও জানিয়েছে বোর্ড।
ফের দায়িত্ব পেয়ে জেনসেন হুয়াং বলেন, “বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি সংস্থার নেতৃত্ব দেওয়ার সুযোগ ফিরে পেয়ে আমি সম্মানিত বোধ করছি। শিল্পক্ষেত্রে এক নতুন বিপ্লবের সূচনালগ্নে NVIDIA-র নেতৃত্ব দেওয়া আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়।”
তিনি আরও জানান, নতুন করে দায়িত্ব গ্রহণের সময় তাঁর মধ্যে রয়েছে বিনয় এবং আরও দৃঢ় অঙ্গীকার। তাঁর উপর আস্থা রাখার জন্য এবং গোটা প্রক্রিয়ায় বিবেচনাপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচালন পর্ষদকে ধন্যবাদ জানিয়েছেন হুয়াং।
Source: bengali.news18.com


