বাড়ির কেনার পরিকল্পনা করছেন ? তার আগে জেনে নিন আগামী ছ’মাসে প্রপার্টির দাম বাড়বে না কমবে ?
বাড়ি কেনার পরিকল্পনা করছেন? তার আগে জেনে নিন আগামী ছ’মাসে প্রপার্টির দাম বাড়ার সম্ভাবনা বেশি নাকি কমার। সাম্প্রতিক রিয়েল এস্টেট রিপোর্টে কী পূর্বাভাস দেওয়া হয়েছে, জানুন।
আপনিও যদি স্বপ্নের বাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন এবং এই চিন্তায় থাকেন যে আগামী দিনে প্রপার্টির দাম কমবে নাকি আরও বাড়বে, তাহলে এই খবর আপনার জন্যই। রিয়েল এস্টেট কনসালটেন্সি Knight Frank এবং NAREDCO-র সাম্প্রতিক রিপোর্টে আগামী ছয় মাসে প্রপার্টি বাজারের সম্ভাব্য গতিপথের বিস্তারিত তথ্য উঠে এসেছে।
রিপোর্ট অনুযায়ী, প্রপার্টি বাজারে দীর্ঘদিনের মন্থরতার পর্ব এবার শেষ হতে চলেছে। ফলে আগামী দিনে বাড়ির দাম কমার সম্ভাবনা কম। বরং দাম বর্তমান স্তরে স্থির থাকতে পারে অথবা আরও বাড়তে পারে বলেই বেশি মনে করা হচ্ছে। এর অন্যতম কারণ হল, ডেভেলপারদের পাশাপাশি ব্যাঙ্ক এবং বিনিয়োগকারীদের মধ্যেও রিয়েল এস্টেট সেক্টর নিয়ে আস্থা বেড়েছে।
রিপোর্ট অনুযায়ী, সমীক্ষায় অংশ নেওয়া ৮৪ শতাংশ বাজারের অংশগ্রহণকারী মনে করছেন, আগামী ছয় মাসে বাড়ির দাম হয় বর্তমান স্তরে স্থির থাকবে অথবা বাড়বে। এর মধ্যে ৩৬ শতাংশ মনে করছেন বাড়ির দাম বাড়তে পারে। অন্যদিকে, ৪৮ শতাংশ-এর মত, দাম স্থিতিশীল থাকবে। মাত্র ১৬ শতাংশ মনে করছেন বাড়ির দাম কমতে পারে।
বাড়ি ক্রেতাদের জন্য আসছে আরও নতুন বিকল্প
বাড়ি কিনতে ইচ্ছুকদের জন্য একটি ভালো খবর হল, আগামী ছয় মাসে বাজারে নতুন আবাসিক প্রকল্পের সংখ্যা বাড়তে পারে। রিপোর্ট অনুযায়ী, নতুন আবাসিক প্রকল্পের লঞ্চ বাড়বে বলে মনে করা বাজারের অংশগ্রহণকারীদের সংখ্যা দ্বিগুণ হয়ে ৪২ শতাংশে পৌঁছেছে। আগের ত্রৈমাসিকে এই হার ছিল মাত্র ২১ শতাংশ। একইসঙ্গে বাড়ি বিক্রি বাড়বে বলে আশা করা অংশগ্রহণকারীদের সংখ্যাও ১৭ শতাংশ থেকে বেড়ে ৩৮ শতাংশ হয়েছে।
২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে দেশের প্রধান বাজারগুলিতে মোট বাড়ি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ১ শতাংশ কমেছিল। অন্যদিকে, নতুন আবাসিক প্রকল্পের লঞ্চ ৪ শতাংশ বেড়ে ৯২,৫৪৯ ইউনিটে পৌঁছেছিল। বর্তমানে বাজারে প্রায় ৫,৩১,৪৮০টি বিক্রি না হওয়া বাড়ি রয়েছে।
পরপর দুই ত্রৈমাসিকের মন্থরতার পর Real Estate Sentiment Index-এর ৫০তম সংস্করণে বাজারের পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে।
Current Sentiment Score ৪৮ থেকে বেড়ে ৫৬ হয়েছে। একইভাবে Future Sentiment Score ৫০ থেকে বেড়ে ৫৮ হয়েছে। সাধারণভাবে ৫০-এর বেশি স্কোর বাজারে ইতিবাচক প্রবণতার ইঙ্গিত দেয়।
NAREDCO-র National President প্রবীণ জৈন-এর মতে, ডেভেলপারদের আস্থা প্রায় এক বছর আগের স্তরে ফিরে এসেছে। তবে নির্মাণ এবং ঋণের খরচ বাড়ার মধ্যে সময়মতো প্রকল্পের অনুমোদন পাওয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
অন্যদিকে, Knight Frank India-র CMD শিশির বৈজল মনে করেন, দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক বৃদ্ধি রিয়েল এস্টেট সেক্টরকে শক্তিশালী করেছে। তবে জ্বালানির দাম বৃদ্ধি, মূল্যবৃদ্ধি এবং কঠোর Monetary Policy এখনও এই খাতের জন্য বড় বাধা হয়ে রয়েছে।
Source: bengali.news18.com


