Who Is Neil Mehta: কে এই নীল মেহতা! আমেরিকায় কয়েক হাজার কোটির মালিক ট্রাম্পের তহবিলে দিলেন ৫৫ কোটিরও বেশি
নীল মেহতা এবং তাঁর স্ত্রী জ্যাশ সান ফ্রান্সিসকোর শিশুদের সহায়তার জন্য ৬ মিলিয়ন ডলার অনুদান দিলেন৷
সান ফ্রান্সিসকো: নীল মেহতাকে চেনেন? যিনি সান ফ্রান্সিসকোর ৬০,০০০ শিশুর জন্য ট্রাম্প অ্যাকাউন্টসে অনুদান প্রদান করবেন বলে জানিয়েছেন। তিনি ভারতীয় বংশোদ্ভূত বিলিয়নেয়ার ভেঞ্চার ক্যাপিটালিস্ট৷ এই নীল মেহতা মেহতা এবং তাঁর স্ত্রী জ্যাশ শহরের শিশুদের সহায়তার জন্য প্রায় ৬০ লক্ষ ডলার যা ভারতীয় মুদ্রায় ৫৫, ৬৯, ২৯, ৯০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁদের এই অনুদান থেকে ২০১৬ থেকে ২০২৪ সালের মধ্যে জন্মানো প্রায় ৬০,০০০ যোগ্য শিশুর প্রত্যেকে ১০০ ডলার করে পাবে।
ভারতীয় বংশোদ্ভূত বিলিয়নেয়ার নীল মেহতা
নীল মেহেতা বিনিয়োগ সংস্থা গ্রিনোকস ক্যাপিটালের (Greenoaks Capital) প্রতিষ্ঠাতা এবং ম্যানজিং পার্টনার মেহতা ২০১২ সালে সংস্থাটি প্রতিষ্ঠা করেন। সংস্থাটি চালু করার আগে তিনি হেজ ফান্ড ডিই শ-(hedge fund DE Shaw) তে কাজ করতেন। গ্রিনোকস বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রযুক্তি ব্যবসায় বিনিয়োগ করেছে, যার মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়ার ই-কমার্স সংস্থা কুপাং, সাইবার সিকিউরিটি সংস্থা উইজ, এআই সংস্থা অ্যানথ্রোপিক ও ডেটাব্রিকস এবং ফিন্যান্সিয়াল টেকনোলজি সংস্থা স্ট্রাইপ। ২০২১ সালে শেয়ার বাজারে লিস্টেড হওয়ার সময় পর্যন্ত মেহতা কুপাং (Coupang)-এর বোর্ডেও দায়িত্ব পালন করেছেন।
অনুদান প্রদানের কথা ঘোষণা করার সময়, মেহতা সান ফ্রান্সিসকোর ভবিষ্যতের ওপর এই দম্পতির আস্থার বিষয়টি তুলে ধরেন। নীল মেহেতা বলেন, “সান ফ্রান্সিসকো সবসময়ই এমন একটি জায়গা, যা বিশ্বাস করে যে আজকের চেয়ে আগামীকাল আরও ভালো হতে পারে৷” তিনি আরও বলেন, “আর ঠিক এই কারণেই শহরটি এত অসাধারণ উদ্ভাবন ও সুযোগের জন্ম দিয়েছে। জাশ এবং আমি চাই, এখানে বেড়ে ওঠা শিশুরা যেন সেই একই আশাবাদ অনুভব করে এবং ভবিষ্যতে যে সম্ভাবনা তৈরি হবে, তার একটি ছোট অংশের মালিকানা যেন তাদেরও থাকে।” দম্পতিদের পক্ষ থেকে ডোনারদের বার্তায় লেখা ছিল: “ভবিষ্যৎ হবে উদ্দাম ও বিস্ময়কর। এর একজন অংশীদার হোন।”
মেহতা সান ফ্রান্সিসকোর বাণিজ্যিক এলাকাগুলিকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টাতেও বিনিয়োগ করেছেন। ২০২৪ সালে, তিনি ফিলমোর স্ট্রিট বরাবর ঐতিহাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানগুলির পুনরুদ্ধারের জন্য ১০ কোটি (১০০ মিলিয়ন) ডলার প্রদানের প্রতিশ্রুতি দেন। তবে, স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলি উচ্ছেদ হওয়ার আশঙ্কা এবং ধনী বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগের কারণে প্রকল্পটি বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সমালোচনার মুখে পড়েছে।
দম্পতির দেওয়া সাম্প্রতিক অনুদানটি এমন শিশুদের উপকারে আসবে, যারা এই কর্মসূচির আওতায় দেওয়া ১,০০০ ডলারের ফেডারেল ‘সিড কন্ট্রিবিউশন’ (প্রাথমিক অনুদান) পাওয়ার জন্য বয়সের দিক থেকে যোগ্য নয়—যে অনুদানটি ২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে জন্মানো যোগ্য শিশুদের জন্য বরাদ্দ রয়েছে।
Source: bengali.news18.com


